খাগড়াছড়িতে টানা ৫ দিন বিদ্যুৎহীনতা, চরম দুর্ভোগে জনজীবন
খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলায় টানা পাঁচ দিন ধরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। বুধবার (২৯ এপ্রিল)সহ টানা কয়েকদিন বিদ্যুৎ না থাকায় দৈনন্দিন জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
বিদ্যুৎ না থাকায় মোবাইল চার্জ ও ইন্টারনেট ব্যবহারে সমস্যায় পড়েছেন ব্যবহারকারীরা, ফলে যোগাযোগ ব্যবস্থাও ভেঙে পড়ার উপক্রম হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘ সময় ধরে বিদ্যুৎ না থাকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পানিসহ নানা সংকট দেখা দিয়েছে। এতে স্বাস্থ্যসেবা কার্যক্রমও গুরুতরভাবে ব্যাহত হচ্ছে, যা নিয়ে উদ্বেগ বাড়ছে এলাকাবাসীর মধ্যে।