মঙ্গলবার , ১৮ আগস্ট ২০২৬
মঙ্গলবার , ১৮ আগস্ট ২০২৬
হোমবিশ্বমধ্যপ্রাচ্যে অস্থিরতার জন্য মার্কিন উপস্থিতিকে দায় দিলেন খামেনি

মধ্যপ্রাচ্যে অস্থিরতার জন্য মার্কিন উপস্থিতিকে দায় দিলেন খামেনি

favicon
ভোরের আলো ডেস্ক:
মধ্যপ্রাচ্যে অস্থিরতার জন্য মার্কিন উপস্থিতিকে দায় দিলেন খামেনি

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতিকে অঞ্চলের নিরাপত্তাহীনতার প্রধান কারণ হিসেবে আখ্যা দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুজতবা খামেনি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) পারস্য উপসাগরীয় জাতীয় দিবস উপলক্ষে দেওয়া এক বার্তায় তিনি এ মন্তব্য করেন। উল্লেখ্য, ১৬২২ সালে হরমুজ প্রণালি থেকে পর্তুগিজ বাহিনীকে বিতাড়িত করার স্মরণে ইরানে প্রতিবছর দিনটি পালিত হয়।

বার্তায় খামেনি বলেন, পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন বাহিনীর উপস্থিতি এবং তাদের ঘাঁটি স্থাপনই এই অঞ্চলের নিরাপত্তাহীনতার সবচেয়ে বড় কারণ হিসেবে প্রমাণিত হয়েছে।