শনিবার , ০২ মে ২০২৬
শনিবার , ০২ মে ২০২৬
হোমজাতীয়সারাদেশে কালবৈশাখীর সতর্কতা, ৪৮ ঘণ্টায় ঝড়-বৃষ্টির আশঙ্কা

সারাদেশে কালবৈশাখীর সতর্কতা, ৪৮ ঘণ্টায় ঝড়-বৃষ্টির আশঙ্কা

favicon
ভোরের আলো ডেস্ক:
সারাদেশে কালবৈশাখীর সতর্কতা, ৪৮ ঘণ্টায় ঝড়-বৃষ্টির আশঙ্কা

দেশের সব বিভাগে কালবৈশাখী ঝড়ের আশঙ্কার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে সারাদেশে সতর্কবার্তাও জারি করা হয়েছে।


বৃহস্পতিবার দুপুর ১টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন স্থানে ঝড়ের সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে।


আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির স্বাক্ষরিত সতর্কবার্তায় বলা হয়েছে, পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বা তারও বেশি বেগে দমকা বা ঝোড়ো হাওয়াসহ কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে।


এ সময় বজ্রপাত এবং কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।