ইরান ইস্যুতে সামরিক বিকল্প পর্যালোচনায় ট্রাম্প প্রশাসন, পেন্টাগনে ব্রিফিংয়ের প্রস্তুতি
ইরানের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে নতুন করে সামরিক বিকল্প পর্যালোচনা করতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ বিষয়ে পেন্টাগনের শীর্ষ কর্মকর্তারা তাকে হালনাগাদ সামরিক পরিকল্পনা নিয়ে ব্রিফ করবেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়, এই ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্র সেন্ট্রাল কমান্ডের কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার এবং জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইনসহ অন্যান্য ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
তবে এখন পর্যন্ত সরাসরি সামরিক হামলার দিকে এগোনোর কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানা গেছে। বরং প্রশাসন ইরানকে চুক্তিতে বাধ্য করতে অর্থনৈতিক চাপ বাড়ানোর কৌশলেই বেশি গুরুত্ব দিচ্ছে।
সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ওপর চাপ বজায় রাখতে দেশটির বন্দরগুলোতে মার্কিন নৌ অবরোধ অব্যাহত রাখা এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দীর্ঘমেয়াদে বন্ধ রাখার বিষয়টিও বিবেচনায় রয়েছে।
এর আগে বুধবার ট্রাম্প বলেন, প্রস্তাবিত অবরোধ একটি কার্যকর পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।