জ্বালানি ও বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি, লোডশেডিং কমেছে: জ্বালানিমন্ত্রী
দেশে জ্বালানি ও বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হয়েছে বলে দাবি করেছেন জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেছেন, পেট্রলের জন্য দীর্ঘ লাইন এখন আর নেই এবং বিদ্যুতের লোডশেডিংও কমে এসেছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রী জানান, কিছুদিন আগে বিরোধীদলীয় নেতার পক্ষ থেকে জ্বালানি সংকট ও লোডশেডিং নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছিল এবং যৌথভাবে কাজ করার প্রস্তাবও দেওয়া হয়েছিল। এ বিষয়ে একটি কমিটি গঠন করা হয়েছে, যা আগামী রোববার বৈঠকে বসবে।
তিনি আরও বলেন, সরকারের বিভিন্ন পদক্ষেপের ফলে বর্তমানে পরিস্থিতির উন্নতি হয়েছে এবং জনগণের ভোগান্তিও কমেছে।