বুধবার , ১৯ আগস্ট ২০২৬
বুধবার , ১৯ আগস্ট ২০২৬
হোমজাতীয়নিহত দুই গবেষককে মরণোত্তর ডক্টরেট দেবে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা

নিহত দুই গবেষককে মরণোত্তর ডক্টরেট দেবে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা

favicon
ভোরের আলো ডেস্ক:
নিহত দুই গবেষককে মরণোত্তর ডক্টরেট দেবে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা

নৃশংস হত্যাকাণ্ডে নিহত পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমননাহিদা সুলতানা বৃষ্টি-কে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি প্রদানের সিদ্ধান্ত নিয়েছে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা কর্তৃপক্ষ। আগামী ৯ মে অনুষ্ঠিত বসন্তকালীন সমাবর্তনে তাদের এই সম্মাননা দেওয়া হবে।

বিশ্ববিদ্যালয় জানিয়েছে, অনুষ্ঠানের প্রতিটি ধাপের শুরুতে তাদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হবে। এছাড়া ডক্টরাল ডিগ্রি প্রদান অনুষ্ঠানে মঞ্চে তাদের জন্য আনুষ্ঠানিক পোশাকসহ দুটি খালি চেয়ার রাখা হবে, যা তাদের প্রতি শ্রদ্ধা জানানোর প্রতীক হিসেবে বিবেচিত হবে।

উল্লেখ্য, খুলনা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করা জামিল আহমেদ লিমন (২৭) যুক্তরাষ্ট্রে উক্ত বিশ্ববিদ্যালয়ে ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন।