বুধবার , ১৯ আগস্ট ২০২৬
বুধবার , ১৯ আগস্ট ২০২৬
হোমবিশ্বইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি নিয়ে শঙ্কা, ‘অবস্থা অত্যন্ত সংকটাপন্ন’: ট্রাম্প

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি নিয়ে শঙ্কা, ‘অবস্থা অত্যন্ত সংকটাপন্ন’: ট্রাম্প

favicon
ভোরের আলো ডেস্ক:
ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি নিয়ে শঙ্কা, ‘অবস্থা অত্যন্ত সংকটাপন্ন’: ট্রাম্প

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার যুদ্ধবিরতি চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, বর্তমান পরিস্থিতি এতটাই নাজুক যে যুদ্ধবিরতি কার্যত ভেঙে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।


সোমবার হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এ মন্তব্য করেন। যুদ্ধ বন্ধে আনুষ্ঠানিক আলোচনা শুরুর শর্ত নিয়ে এখনো দুই পক্ষের মধ্যে সমঝোতা না হওয়াকেই তিনি প্রধান বাধা হিসেবে উল্লেখ করেন।


ট্রাম্প বলেন, যুদ্ধবিরতির বর্তমান অবস্থা এমন যেন কোনো চিকিৎসক এসে জানাচ্ছেন—‘আপনার প্রিয়জনের বেঁচে থাকার সম্ভাবনা মাত্র ১ শতাংশ।’


তার এ বক্তব্যে স্পষ্ট হয়েছে, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা এখনো পুরোপুরি কাটেনি এবং সংঘাত আবারও তীব্র হওয়ার আশঙ্কা রয়ে গেছে।