সোমবার , ১৭ আগস্ট ২০২৬
সোমবার , ১৭ আগস্ট ২০২৬
হোমবিশ্বহরমুজ প্রণালি পার হলো চীনা সুপারট্যাংকার, ২০ লাখ ব্যারেল তেল বহন

হরমুজ প্রণালি পার হলো চীনা সুপারট্যাংকার, ২০ লাখ ব্যারেল তেল বহন

favicon
ভোরের আলো ডেস্ক:
হরমুজ প্রণালি পার হলো চীনা সুপারট্যাংকার, ২০ লাখ ব্যারেল তেল বহন

যুক্তরাষ্ট্র–ইরান যুদ্ধের কারণে দুই মাসের বেশি সময় উপসাগরে আটকে থাকার পর প্রায় ২০ লাখ ব্যারেল তেল নিয়ে হরমুজ প্রণালি অতিক্রম করেছে একটি চীনা সুপারট্যাংকার।

জাহাজ পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান এলএসইজি ও ক্যাপ্লারের তথ্য অনুযায়ী, বুধবার ইরাকি অপরিশোধিত তেল বহনকারী ‘ইউয়ান হুয়া হু’ নামের ভেরি লার্জ ক্রুড ক্যারিয়ার (ভিএলসিসি) হরমুজ প্রণালি পার হয়। জাহাজটি প্রায় ২০ লাখ ব্যারেল ইরাকি অপরিশোধিত তেল পরিবহন করছে।

বর্তমানে ট্যাংকারটি ওমান উপসাগরের কাছে নোঙর করা অবস্থায় রয়েছে। জানা গেছে, ওই এলাকায় যুক্তরাষ্ট্রের নৌবাহিনী ইরানি জাহাজগুলোর ওপর নজরদারি ও অবরোধ আরও জোরদার করেছে।

ঘটনাটি এমন সময় ঘটল, যখন আগামী দুই দিনের মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট শি জিন পিং–এর মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠকের কথা রয়েছে।

জাহাজ পর্যবেক্ষণ সংস্থার তথ্য অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র–ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধ শুরুর পর এটি হরমুজ প্রণালি অতিক্রম করা তৃতীয় চীনা তেলবাহী ট্যাংকার।

এদিকে সাম্প্রতিক সময়ে হরমুজ প্রণালির ওপর ইরানের নিয়ন্ত্রণ আরও জোরদার হয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। তেহরান ইতিমধ্যে ইরাক ও পাকিস্তানের সঙ্গে তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) পরিবহন নিয়ে পৃথক চুক্তিও করেছে।