টঙ্গীতে জুতার কারখানায় আগুন, এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে
গাজীপুরের টঙ্গীর গাজীবাড়ি বউবাজার এলাকায় একটি জুতার কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ভোরে এ আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, পাঁচ কক্ষবিশিষ্ট ওই কারখানায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে। ভোর ৫টা ২ মিনিটে খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান।
সিনিয়র স্টেশন কর্মকর্তা শাহিন আলমের নেতৃত্বে দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় আধাঘণ্টার চেষ্টায় ভোর ৫টা ৩৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
পরে সকাল ৬টা ৩ মিনিটে আগুন পুরোপুরি নিভিয়ে ফেলা হয়।