বুধবার , ১৯ আগস্ট ২০২৬
বুধবার , ১৯ আগস্ট ২০২৬
হোমজাতীয়বিশ্বকাপ দর্শকদের ভিসা জামানতে বড় ছাড় যুক্তরাষ্ট্রের

বিশ্বকাপ দর্শকদের ভিসা জামানতে বড় ছাড় যুক্তরাষ্ট্রের

favicon
মাহামুদুল হাসান
বিশ্বকাপ দর্শকদের ভিসা জামানতে বড় ছাড় যুক্তরাষ্ট্রের

বিশ্বকাপ দেখতে যুক্তরাষ্ট্রে যাওয়া ফুটবল সমর্থকদের জন্য বড় স্বস্তির ঘোষণা দিয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। টিকিটধারী সমর্থকদের ক্ষেত্রে ১৫ হাজার ডলারের ভিসা জামানতের শর্ত শিথিল করা হয়েছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, ৫০টি দেশের নাগরিকদের জন্য এই ছাড় কার্যকর হবে, যদি তারা বৈধ বিশ্বকাপ ম্যাচের টিকিট দেখাতে পারেন।

বিশ্বকাপে যোগ্যতা অর্জন করা দেশগুলোর মধ্যে আলজেরিয়া, কেপ ভার্দে, আইভরি কোস্ট, সেনেগাল ও তিউনিসিয়ার সমর্থকরাও এই সুবিধার আওতায় পড়বেন।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের সহকারী মন্ত্রী মোরাহ নামদার বলেন, বিশ্বকাপের টিকিটধারী যোগ্য সমর্থকদের জন্য ভিসা জামানত মওকুফ করা হচ্ছে।

এর আগে চালু হওয়া এই কর্মসূচির আওতায় নির্দিষ্ট কিছু দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশের সময় ১৫ হাজার ডলার জামানত দিতে হতো।

প্রশাসনের দাবি ছিল, ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থান করার প্রবণতা কমাতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছিল।