বুধবার , ১৯ আগস্ট ২০২৬
বুধবার , ১৯ আগস্ট ২০২৬
হোমসারা দেশহাতীবান্ধায় সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত

হাতীবান্ধায় সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত

favicon
ভোরের আলো ডেস্ক:
হাতীবান্ধায় সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত

লালমনিরহাটের হাতীবান্ধায় সীমান্ত এলাকায় মাছ ধরতে গিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে খাদেমুল ইসলাম (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত ব্যক্তি মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন বলে জানিয়েছে তার পরিবার।


ঘটনাটি ঘটে বৃহস্পতিবার ভোরে উপজেলার বনচৌকি সীমান্ত এলাকায়।


স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে বনচৌকি সীমান্তের পিলার ৯০৫/৬ এস এলাকার প্রায় ১৫০ গজ ভারতের অভ্যন্তরে কয়েকজন বাংলাদেশি মাছ ধরতে যান। এ সময় কাঁটাতারের বেড়ার কাছাকাছি গেলে ভারতীয় ৭৮ ব্যাটালিয়নের টহল দল গুলি চালায়।


গুলিতে খাদেমুল ইসলাম ঘটনাস্থলেই মারা যান।


নিহতের পরিবার জানায়, তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন। তার মা লায়লী বেগম বলেন, তার ছেলে রাতে মাছ ধরতে গেলে গুলিবিদ্ধ হয়ে মারা যায় এবং তিনি ঘটনার বিচার দাবি করেন।

স্থানীয়দের অভিযোগ, সীমান্ত এলাকায় কৃষিকাজ ও চলাচলের সময়ও তারা নিরাপত্তাহীনতায় ভোগেন। তাদের দাবি, সীমান্তে এ ধরনের মৃত্যুর পুনরাবৃত্তি ঘটছে এবং এর সুষ্ঠু বিচার হওয়া প্রয়োজন।

গোতামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোনাব্বিরুল হক মোনা জানান, বিষয়টি থানাকে জানানো হয়েছে।