সোমবার , ১৭ আগস্ট ২০২৬
সোমবার , ১৭ আগস্ট ২০২৬
হোমসারা দেশপল্লবীতে শিশু রামিসা হত্যাকাণ্ড: এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন জমার নির্দেশ

পল্লবীতে শিশু রামিসা হত্যাকাণ্ড: এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন জমার নির্দেশ

favicon
ভোরের আলো ডেস্ক:
পল্লবীতে শিশু রামিসা হত্যাকাণ্ড: এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন জমার নির্দেশ

রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় দ্রুত তদন্ত সম্পন্ন করতে নির্দেশ দিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি ঢাকা মহানগর পুলিশ কমিশনারকে এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন।

বৃহস্পতিবার সকালে এ নির্দেশনা দেওয়া হয় বলে জানা গেছে। আইনমন্ত্রী বলেন, ঘটনার দ্রুত বিচার নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে এবং বিচার কার্যক্রম দ্রুত সম্পন্ন করার উদ্যোগ গ্রহণ করা হবে।

এই ঘটনায় দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া ও নিন্দার ঝড় উঠেছে।