মঙ্গলবার , ২৬ মে ২০২৬
মঙ্গলবার , ২৬ মে ২০২৬
হোমজাতীয়রামিসা হত্যা মামলার শুনানির দিন ধার্য ১ জুন

রামিসা হত্যা মামলার শুনানির দিন ধার্য ১ জুন

favicon
ভোরের আলো ডেস্ক:
রামিসা হত্যা মামলার শুনানির দিন ধার্য ১ জুন

রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তার হত্যা মামলার শুনানির জন্য আগামী ১ জুন দিন ধার্য করেছেন আদালত।

মামলার তদন্ত শেষে অভিযোগপত্র আদালতে জমা দেওয়ার পর শুনানির এ তারিখ নির্ধারণ করা হয়। আলোচিত এই ঘটনায় গ্রেপ্তার প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে বিচারিক কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।

এর আগে গত ১৯ মে পল্লবীর একটি বাসা থেকে শিশু রামিসার মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ঘটনায় জড়িত থাকার অভিযোগে সোহেল রানা ও তার স্ত্রীকে গ্রেপ্তার করা হয়।

ঘটনাটি প্রকাশ্যে আসার পর দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয় এবং দ্রুত বিচার দাবি ওঠে বিভিন্ন মহল থেকে।