মঙ্গলবার , ২৬ মে ২০২৬
মঙ্গলবার , ২৬ মে ২০২৬
হোমজাতীয়প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সিআরপি কর্তৃপক্ষের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সিআরপি কর্তৃপক্ষের সৌজন্য সাক্ষাৎ

favicon
ভোরের আলো ডেস্ক:
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সিআরপি কর্তৃপক্ষের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে সিআরপি (পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র) কর্তৃপক্ষ।

রোববার (২৪ মে) দুপুরে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে পক্ষাঘাতগ্রস্তদের চিকিৎসা ও পুনর্বাসন কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সিআরপি কর্মকর্তারা প্রতিষ্ঠানটির চলমান কার্যক্রম, পুনর্বাসন সেবা এবং ভবিষ্যৎ পরিকল্পনার বিভিন্ন দিক প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরেন।

এ সময় উপস্থিত ছিলেন সিআরপির প্রতিষ্ঠাতা ট্রাস্টি ড. ভ্যালেরি এ. টেইলর, ট্রাস্টির নির্বাহী পরিচালক ড. মোহাম্মদ সোহরাব হোসেন, ট্রাস্টি চেয়ারম্যান মুহাম্মদ সাইদুর রহমান এবং ট্রাস্টি মুশতাক আহমেদসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।