বুধবার , ২৭ মে ২০২৬
বুধবার , ২৭ মে ২০২৬
হোমবিশ্বপারমাণবিক অস্ত্র তৈরি করতে চায় না ইরান: প্রেসিডেন্ট পেজেশকিয়ান

পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায় না ইরান: প্রেসিডেন্ট পেজেশকিয়ান

favicon
ভোরের আলো ডেস্ক:
পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায় না ইরান: প্রেসিডেন্ট পেজেশকিয়ান

ইরান-এর প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, তার দেশ কোনো পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায় না এবং এ বিষয়ে বিশ্বকে পূর্ণ আশ্বস্ত করতে প্রস্তুত রয়েছে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরান ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি (আইআরএনএ)-এর বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি

সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেওয়া এক বার্তায় প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, ইরান বহুবার স্পষ্ট করেছে যে তারা পারমাণবিক অস্ত্র চায় না এবং ভবিষ্যতেও এ অবস্থান অপরিবর্তিত থাকবে। তিনি আরও বলেন, ইরান আঞ্চলিক অস্থিতিশীলতা চায় না, বরং এ অঞ্চলে অস্থিরতার জন্য ইসরায়েলি নীতিই দায়ী।

তবে তিনি সতর্ক করে বলেন, আলোচকরা দেশের মর্যাদা ও সম্মানের প্রশ্নে কোনো ধরনের আপস করবেন না।

এর আগে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খুব শিগগিরই ইরানের সঙ্গে চলমান আলোচনার বিষয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা দিতে পারেন।