রবিবার , ১৬ আগস্ট ২০২৬
রবিবার , ১৬ আগস্ট ২০২৬
হোমজাতীয়হজ ব্যবস্থাপনায় সেবার মান বাড়াতে সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ

হজ ব্যবস্থাপনায় সেবার মান বাড়াতে সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ

favicon
ভোরের আলো ডেস্ক:
হজ ব্যবস্থাপনায় সেবার মান বাড়াতে সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ বলেছেন, এ বছর হাজিদের সেবা ও কল্যাণ নিশ্চিত করতে ধর্ম মন্ত্রণালয় সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করেছে।

শুক্রবার রাতে পবিত্র হজের আনুষ্ঠানিকতা শেষে সৌদি আরবের মক্কায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, হজের পুরো সময়জুড়ে তিনি মন্ত্রী হিসেবে নয়, বরং হাজিদের একজন খাদেম হিসেবে দায়িত্ব পালনের চেষ্টা করেছেন।

ধর্মমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী তাকে হাজিদের ‘খাদেম’ হিসেবে দায়িত্ব দিয়েছেন এবং সেই দায়িত্ব পালনে তিনি সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়েছেন।

তিনি দাবি করেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় হজযাত্রীদের জন্য বিভিন্ন সুবিধা নিশ্চিত করা হয়েছে। এর মধ্যে ছিল বিনামূল্যে লাগেজ র‌্যাপিং, পানির ব্যবস্থা এবং আরাফা ও মিনায় জুস বিতরণ।

কায়কোবাদ বলেন, এবারের হজ ব্যবস্থাপনা আল্লাহর রহমতে সফলভাবে সম্পন্ন হয়েছে। এ সাফল্যের পেছনে ধর্ম মন্ত্রণালয়, হজ অফিস, চিকিৎসক দল, প্রশাসনিক কর্মকর্তা, হজ এজেন্সি ও সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টা রয়েছে।

তিনি আরও জানান, হজ চলাকালে হাজিদের আবাসন, চিকিৎসা ও অন্যান্য সেবা নিয়মিতভাবে তদারকি করা হয়েছে, যাতে বাংলাদেশি হাজিরা নির্বিঘ্নে হজ সম্পন্ন করতে পারেন।

আগামী বছর হজ ব্যবস্থাপনা আরও উন্নত ও জনবান্ধব করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।

সৌদি আরবের হজ ব্যবস্থাপনার প্রশংসা করে ধর্মমন্ত্রী বলেন, এবার হজ অত্যন্ত সুশৃঙ্খল ও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে।