মঙ্গলবার , ১৮ আগস্ট ২০২৬
মঙ্গলবার , ১৮ আগস্ট ২০২৬
হোমবিশ্বলেবাননে ইসরায়েলি অভিযানে উত্তেজনা, জরুরি বৈঠকের আহ্বান ফ্রান্সের

লেবাননে ইসরায়েলি অভিযানে উত্তেজনা, জরুরি বৈঠকের আহ্বান ফ্রান্সের

favicon
ভোরের আলো ডেস্ক:
লেবাননে ইসরায়েলি অভিযানে উত্তেজনা, জরুরি বৈঠকের আহ্বান ফ্রান্সের

লেবাননে ইসরায়েলি বাহিনীর স্থল অভিযান বিস্তৃত হওয়া এবং দক্ষিণ লেবাননের ঐতিহাসিক বোফোর্ট দুর্গ দখলের প্রেক্ষাপটে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক আহ্বান করেছে ফ্রান্স।

ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জঁ-নোয়েল বারোট বিষয়টি নিশ্চিত করে বলেন, লেবাননে চলমান সামরিক পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিকভাবে দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

ফরাসি টেলিভিশন চ্যানেল বিএফএমটিভি-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ফ্রান্স জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকের অনুরোধ জানিয়েছে।

তিনি আরও বলেন, ফ্রান্সসহ অনেক দেশ ইসরায়েলের আত্মরক্ষার অধিকারকে স্বীকৃতি দেয়। তবে লেবাননের ভূখণ্ডে সামরিক অভিযান অব্যাহত রাখা এবং সেখানে আরও গভীরভাবে দখল বিস্তারের কোনো যৌক্তিকতা নেই।

পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেন, পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে এবং আন্তর্জাতিক আইন ও আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় দ্রুত কূটনৈতিক উদ্যোগ প্রয়োজন।

এ বিষয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।