শনিবার , ১৩ জুন ২০২৬
শনিবার , ১৩ জুন ২০২৬
হোমবিশ্বলেবানন-ইসরায়েলের নতুন যুদ্ধবিরতি চুক্তি, সীমান্তে উত্তেজনা প্রশমনের আশা

লেবানন-ইসরায়েলের নতুন যুদ্ধবিরতি চুক্তি, সীমান্তে উত্তেজনা প্রশমনের আশা

favicon
ভোরের আলো ডেস্ক:
লেবানন-ইসরায়েলের নতুন যুদ্ধবিরতি চুক্তি, সীমান্তে উত্তেজনা প্রশমনের আশা

লেবানন ও ইসরায়েল আবারও যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। ওয়াশিংটনে অনুষ্ঠিত আলোচনার পর যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট এক যৌথ বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, যুদ্ধবিরতি কার্যকর করতে বৈরুত ও তেলআবিব উভয় পক্ষই সম্মতি দিয়েছে। চুক্তি অনুযায়ী, হিজবুল্লাহ দক্ষিণ লিতানি নদী এলাকার দক্ষিণাংশ থেকে তাদের সব সদস্য ও সামরিক উপস্থিতি সরিয়ে নেবে এবং হামলা সম্পূর্ণভাবে বন্ধ করবে।

এদিকে সীমান্তবর্তী অঞ্চলগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে লেবাননের সশস্ত্র বাহিনী নিয়ন্ত্রণ গ্রহণ করবে। একই সঙ্গে হিজবুল্লাহসহ অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর কার্যক্রম সীমিত করার উদ্যোগ নেওয়া হবে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ হামলা চালায়। এর পর মার্চ মাসে দক্ষিণ লেবাননে নতুন করে সামরিক অভিযান শুরু করে ইসরায়েল। পাল্টা প্রতিক্রিয়ায় হিজবুল্লাহও হামলা চালায়, যার ফলে সীমান্ত অঞ্চলে উত্তেজনা আরও বেড়ে যায়।

নতুন এই যুদ্ধবিরতি চুক্তির মাধ্যমে দীর্ঘদিনের সংঘাত ও উত্তেজনা প্রশমনের আশা করা হচ্ছে।