শনিবার , ০৬ জুন ২০২৬
শনিবার , ০৬ জুন ২০২৬
হোমজাতীয়দেশজুড়ে তীব্র তাপপ্রবাহ, ‘সুপার এল নিনো’ নিয়ে নতুন সতর্কতা বিজ্ঞানীদের

দেশজুড়ে তীব্র তাপপ্রবাহ, ‘সুপার এল নিনো’ নিয়ে নতুন সতর্কতা বিজ্ঞানীদের

favicon
ভোরের আলো ডেস্ক:
দেশজুড়ে তীব্র তাপপ্রবাহ, ‘সুপার এল নিনো’ নিয়ে নতুন সতর্কতা বিজ্ঞানীদের

দেশের বিভিন্ন অঞ্চলে চলমান তাপপ্রবাহ আরও তীব্র আকার ধারণ করেছে। বর্তমানে দেশের ৪৮টি জেলার ওপর মৃদু থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা জনজীবনে চরম ভোগান্তি সৃষ্টি করছে।


এ অবস্থায় ‘সুপার এল নিনো’ নিয়ে নতুন করে সতর্কতা দিয়েছেন জলবায়ু ও আবহাওয়া বিশেষজ্ঞরা। তাদের মতে, বিশ্বব্যাপী এল নিনো পরিস্থিতি শক্তিশালী হওয়ার আশঙ্কা বাড়ছে এবং এর প্রভাব বৈশ্বিক আবহাওয়ার ওপর উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে।


বিশেষজ্ঞরা বলছেন, এল নিনোর প্রভাবে তাপপ্রবাহের স্থায়িত্ব ও তীব্রতা দুটোই বৃদ্ধি পেতে পারে। আগে যেখানে বছরে এক বা দুইবার স্বল্প সময়ের জন্য তাপপ্রবাহ দেখা যেত, এখন তা আরও ঘন ঘন এবং দীর্ঘস্থায়ী হচ্ছে। অনেক ক্ষেত্রে বছরে চার থেকে পাঁচবার বা তারও বেশি তাপপ্রবাহের ঘটনা ঘটছে।


জলবায়ু পরিবর্তনের কারণে গত কয়েক বছরে বিশ্বের বিভিন্ন দেশে রেকর্ড ভাঙা তাপমাত্রা, খরা, দাবানল, অতিবৃষ্টি এবং অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের প্রবণতা বেড়েছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, শক্তিশালী এল নিনো পরিস্থিতি তৈরি হলে এসব চরম আবহাওয়াজনিত ঘটনার মাত্রা আরও বৃদ্ধি পেতে পারে।


তারা জনগণকে অপ্রয়োজনে রোদে চলাচল এড়িয়ে চলা, পর্যাপ্ত পানি পান করা এবং আবহাওয়া সংক্রান্ত সরকারি নির্দেশনা অনুসরণ করার পরামর্শ দিয়েছেন। একই সঙ্গে তাপপ্রবাহ মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি জোরদারের আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।