শনিবার , ০৬ জুন ২০২৬
শনিবার , ০৬ জুন ২০২৬
হোমবিশ্বজ্যারেড কুশনারের বিলাসবহুল রিসোর্ট প্রকল্প ঘিরে আলবেনিয়ায় টানা চার দিনের বিক্ষোভ

জ্যারেড কুশনারের বিলাসবহুল রিসোর্ট প্রকল্প ঘিরে আলবেনিয়ায় টানা চার দিনের বিক্ষোভ

favicon
ভোরের আলো ডেস্ক:
জ্যারেড কুশনারের বিলাসবহুল রিসোর্ট প্রকল্প ঘিরে আলবেনিয়ায় টানা চার দিনের বিক্ষোভ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের একটি বিলিয়ন ডলারের বিলাসবহুল রিসোর্ট প্রকল্প ঘিরে আলবেনিয়ায় টানা চার দিনের বিক্ষোভ চলছে। রাজধানী তিরানাসহ বিভিন্ন এলাকায় হাজার হাজার মানুষ ও পরিবেশবাদী সংগঠন এই প্রকল্পের বিরুদ্ধে রাস্তায় নেমেছে।


বৃহস্পতিবার (৪ জুন) বিক্ষোভটি সবচেয়ে বড় ও তীব্র আকার ধারণ করে, যেখানে আন্দোলনকারীরা সরকারের অনুমোদনকে কেন্দ্র করে ব্যাপক অসন্তোষ প্রকাশ করেন। এই ঘটনায় আলবেনিয়ার প্রধানমন্ত্রী এডি রামার নেতৃত্বাধীন সরকার দেশীয় ও আন্তর্জাতিক চাপের মুখে পড়েছে।


বিক্ষোভকারীদের প্রধান আপত্তি কুশনারের বিনিয়োগ প্রতিষ্ঠান অ্যাফিনিটি পার্টনার্স-এর পরিকল্পিত প্রকল্প নিয়ে। তাদের অভিযোগ, আলবেনিয়ার উপকূলীয় ভিয়োসা-নার্তা অঞ্চলের সংরক্ষিত বনাঞ্চল ও বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস করে সেখানে একটি বিশাল বিলাসবহুল রিসোর্ট নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।


পরিবেশবাদীরা বলছেন, এই প্রকল্প বাস্তবায়িত হলে ওই অঞ্চলের জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে এবং বিরল প্রজাতির প্রাণীদের অস্তিত্ব হুমকির মুখে পড়বে। তারা প্রকল্পটি অবিলম্বে বাতিলের দাবি জানিয়ে সতর্ক করেছেন যে, প্রাকৃতিক পরিবেশ ধ্বংস করে এমন উন্নয়ন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।


আন্দোলনকারীরা সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন, অর্থনৈতিক স্বার্থের পরিবর্তে পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণকে অগ্রাধিকার দিতে হবে।