সোমবার , ১৭ আগস্ট ২০২৬
সোমবার , ১৭ আগস্ট ২০২৬
হোমজাতীয়তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এনসিপি প্রতিনিধিদলের বৈঠক

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এনসিপি প্রতিনিধিদলের বৈঠক

favicon
ভোরের আলো ডেস্ক:
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এনসিপি প্রতিনিধিদলের বৈঠক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধিদল তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে বৈঠক করেছে। শুক্রবার ঢাকার একটি হোটেলে অনুষ্ঠিত এ বৈঠকে দুই পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনে এনসিপি নেতৃত্বের ভূমিকার প্রশংসা করেন। জবাবে এনসিপি প্রতিনিধিদল রোহিঙ্গা সংকট মোকাবিলায় তুরস্কের ধারাবাহিক কূটনৈতিক সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে।

আলোচনায় বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। বিশেষ করে প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধি, বাণিজ্য সম্প্রসারণ এবং কৌশলগত অংশীদারত্ব উন্নয়নের বিষয়গুলো প্রাধান্য পায়।

বৈঠকে উভয় দেশের তরুণ প্রজন্মের মধ্যে যোগাযোগ ও পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধির লক্ষ্যে শিক্ষার্থী ও যুব বিনিময় কর্মসূচি চালুর প্রয়োজনীয়তার বিষয়েও মতবিনিময় করা হয়।

দুই পক্ষ ভবিষ্যতে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত করেন।