সোমবার , ১৭ আগস্ট ২০২৬
সোমবার , ১৭ আগস্ট ২০২৬
হোমবিশ্বদক্ষিণ গাজায় ইসরায়েলি হামলায় হামাস কমান্ডার নিহতের দাবি

দক্ষিণ গাজায় ইসরায়েলি হামলায় হামাস কমান্ডার নিহতের দাবি

favicon
ভোরের আলো ডেস্ক:
দক্ষিণ গাজায় ইসরায়েলি হামলায় হামাস কমান্ডার নিহতের দাবি

দক্ষিণ গাজা উপত্যকা এলাকায় পরিচালিত এক বিমান হামলায় হামাস-এর একজন কমান্ডার নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী

ইসরায়েলের দাবি অনুযায়ী, নিহত সাকর আবু করিম হামাসের নুখবা ইউনিটের একটি সেলের কমান্ডার ছিলেন। রবিবার টেলিগ্রামে প্রকাশিত এক বিবৃতিতে দেশটির সেনাবাহিনী জানায়, গত মঙ্গলবার দক্ষিণ গাজায় পরিচালিত হামলায় তিনি নিহত হন।

সেনাবাহিনীর ভাষ্য অনুযায়ী, সাকর আবু করিম ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের কিসুফিম এলাকায় সংঘটিত হামলায় অংশগ্রহণকারী যোদ্ধাদের একজন ছিলেন।

একই অভিযানে হামাসের আরও একজন সদস্য নিহত হয়েছেন বলেও দাবি করেছে ইসরায়েল। তাদের বক্তব্য অনুযায়ী, নিহত ওই ব্যক্তি সংগঠনটির যোগাযোগ কার্যক্রমের সঙ্গে যুক্ত ছিলেন এবং ‘কমিউনিকেশন অপারেটিভ’ হিসেবে দায়িত্ব পালন করতেন।

গাজায় চলমান যুদ্ধের মধ্যে হামাসের সামরিক ও রাজনৈতিক নেতৃত্বকে লক্ষ্য করে ধারাবাহিক অভিযান চালিয়ে যাচ্ছে ইসরায়েল। তবে হামাসের অভিযোগ, এসব হামলায় কেবল সংগঠনের সদস্যরাই নয়, বিপুল সংখ্যক বেসামরিক ফিলিস্তিনিও প্রাণ হারাচ্ছেন।

এদিকে, গাজা সংঘাতকে কেন্দ্র করে আন্তর্জাতিক মহলে বেসামরিক মানুষের নিরাপত্তা ও মানবিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ ক্রমেই বাড়ছে।