সোমবার , ১৭ আগস্ট ২০২৬
সোমবার , ১৭ আগস্ট ২০২৬
হোমবিশ্বদিল্লির হোটেল অগ্নিকাণ্ডে চিকিৎসাধীন আরও এক বাংলাদেশি নারীর মৃত্যু, নিহত বেড়ে ২৩

দিল্লির হোটেল অগ্নিকাণ্ডে চিকিৎসাধীন আরও এক বাংলাদেশি নারীর মৃত্যু, নিহত বেড়ে ২৩

favicon
ভোরের আলো ডেস্ক:
দিল্লির হোটেল অগ্নিকাণ্ডে চিকিৎসাধীন আরও এক বাংলাদেশি নারীর মৃত্যু, নিহত বেড়ে ২৩

ভারতের দক্ষিণ দিল্লির মালভিয়া নগরে একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় আরও এক বাংলাদেশি নারীর মৃত্যু হয়েছে। বুধবার (১০ জুন) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির বরাতে জানা গেছে, এ ঘটনার ফলে অগ্নিকাণ্ডে মোট নিহতের সংখ্যা বেড়ে ২৩ জনে দাঁড়িয়েছে। স্থানীয় পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, অগ্নিকাণ্ডের দিন ওই বাংলাদেশি নারী গুরুতর দগ্ধ অবস্থায় উদ্ধার হন এবং পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘ সময় নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন থাকার পর তার মৃত্যু হয়।

দক্ষিণ দিল্লির ডেপুটি পুলিশ কমিশনার (ডিসিপি) অনন্ত মিত্তাল বলেন, “দুর্ভাগ্যজনকভাবে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা গেছেন। এতে মোট নিহতের সংখ্যা ২৩ জনে পৌঁছেছে। আজ মারা যাওয়া ব্যক্তি একজন বাংলাদেশি নারী।”

উল্লেখ্য, গত ৪ জুন মালভিয়া নগরের ‘ফ্লরিশ স্টেজ বেড অ্যান্ড ব্রেকফাস্ট’ নামের একটি হোটেলে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে তাৎক্ষণিকভাবে বহু মানুষ প্রাণ হারান এবং পরবর্তীতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও অনেকে মারা যান।

এ ঘটনায় বাংলাদেশের পাশাপাশি নাইজেরিয়া ও অন্যান্য দেশের নাগরিকও নিহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের অনেকেই এখনও বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।