মঙ্গলবার , ১৮ আগস্ট ২০২৬
মঙ্গলবার , ১৮ আগস্ট ২০২৬
হোমসারা দেশখুলনা সিটি মেডিক্যালে ভয়াবহ আগুন, রোগী সরাতে কাজ করছে ফায়ার সার্ভিসের ১২ ইউনিট

খুলনা সিটি মেডিক্যালে ভয়াবহ আগুন, রোগী সরাতে কাজ করছে ফায়ার সার্ভিসের ১২ ইউনিট

favicon
ভোরের আলো ডেস্ক:
খুলনা সিটি মেডিক্যালে ভয়াবহ আগুন, রোগী সরাতে কাজ করছে ফায়ার সার্ভিসের ১২ ইউনিট

খুলনা মহানগরীর ময়লাপোতা মোড়ে অবস্থিত খুলনা সিটি মেডিক্যাল কলেজ ও হাসপাতাল-এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১১ জুন) রাত সাড়ে ৯টার দিকে হাসপাতাল ভবনে আগুন লাগার পর আতঙ্ক ছড়িয়ে পড়ে রোগী, স্বজন ও আশপাশের মানুষের মধ্যে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় একের পর এক ইউনিট পাঠানো হয় এবং সর্বশেষ ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধারকাজে অংশ নেয়।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, রাত ৯টা ৩৫ মিনিটে আগুনের খবর পাওয়া যায়। মাত্র কয়েক মিনিটের মধ্যে সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেন। প্রাথমিকভাবে পাঁচটি ইউনিট মোতায়েন করা হলেও পরে আরও ইউনিট যুক্ত করা হয়।

অগ্নিকাণ্ডের পর বেশ কয়েকজন রোগীকে অন্য হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তাদের মধ্যে কেউ কেউকে ইসলামী ব্যাংক হাসপাতাল এবং খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল-এ নেওয়া হয়েছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। তবে ধোঁয়ার কারণে এখনও সতর্কতা অব্যাহত রয়েছে। এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। উদ্ধার ও নিরাপত্তা কার্যক্রমে ফায়ার সার্ভিসের পাশাপাশি পুলিশ ও স্থানীয় বাসিন্দারাও সহায়তা করছেন।