শনিবার , ১৩ জুন ২০২৬
শনিবার , ১৩ জুন ২০২৬
হোমসারা দেশসাবেক সংসদ সদস্য ফরিদ উদ্দিন চৌধুরী ইন্তেকাল করেছেন

সাবেক সংসদ সদস্য ফরিদ উদ্দিন চৌধুরী ইন্তেকাল করেছেন

favicon
ভোরের আলো ডেস্ক:
সাবেক সংসদ সদস্য ফরিদ উদ্দিন চৌধুরী ইন্তেকাল করেছেন

জামায়াতে ইসলামীর সাবেক সংসদ সদস্য এবং দলটির কেন্দ্রীয় মজলিসে শূরার সাবেক সদস্য মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার (১২ জুন) রাত দেড়টার দিকে সিলেট নগরের সোবহানীঘাট এলাকার ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেন তার জামাতা ও বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সার, কিডনি রোগসহ নানা জটিলতায় ভুগছিলেন। গত মে মাসে শারীরিক অবস্থার অবনতি হলে তিনি প্যারালাইসিসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন।

পরিবার সূত্রে জানা গেছে, শনিবার বিকেল ৪টায় সিলেট জেলার কানাইঘাট উপজেলায় তার প্রতিষ্ঠিত তালবাড়ি মাদরাসা মাঠে জানাজা অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের পাশে তাকে দাফন করা হবে।

উল্লেখ্য, মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত সিলেট-৫ আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি জামায়াতের জেলা আমির এবং কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্যও ছিলেন।

তিনি নিজ এলাকায় বিভিন্ন শিক্ষা ও সামাজিক উন্নয়ন কর্মকাণ্ডে যুক্ত ছিলেন এবং একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠায় ভূমিকা রাখেন।

তার মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা শোক প্রকাশ করেছেন।