সোমবার , ১৭ আগস্ট ২০২৬
সোমবার , ১৭ আগস্ট ২০২৬
হোমসারা দেশকাঁটাবনের আবাসিক ভবনে আগুনে দুইজনের মৃত্যু

কাঁটাবনের আবাসিক ভবনে আগুনে দুইজনের মৃত্যু

favicon
ভোরের আলো ডেস্ক:
কাঁটাবনের আবাসিক ভবনে আগুনে দুইজনের মৃত্যু

রাজধানীর কাঁটাবনের একটি ১৪ তলা আবাসিক ভবনের দুটি ফ্ল্যাটে অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।


শুক্রবার দিবাগত রাত ৩টা ৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডের পর দগ্ধ অবস্থায় দুইজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।


নিহতরা হলেন মো. জনি (২৫) ও মো. আবদুস সালাম (১৯)।


ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।


তিনি জানান, উদ্ধার হওয়ার পর জনিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এবং আবদুস সালামকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুজনেরই মৃত্যু হয়।


ফায়ার সার্ভিস জানিয়েছে, ভবনের ভেতরে বর্তমানে আর কেউ আটকে নেই এবং নতুন করে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।


তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত চলছে।