মঙ্গলবার , ১৮ আগস্ট ২০২৬
মঙ্গলবার , ১৮ আগস্ট ২০২৬
হোমসারা দেশরাঙামাটিতে ভারতগামী ৩ হাজার ৫৫০ কেজি সার জব্দ, বিজিবির অভিযান

রাঙামাটিতে ভারতগামী ৩ হাজার ৫৫০ কেজি সার জব্দ, বিজিবির অভিযান

favicon
ভোরের আলো ডেস্ক:
রাঙামাটিতে ভারতগামী ৩ হাজার ৫৫০ কেজি সার জব্দ, বিজিবির অভিযান

রাঙামাটির বরকল সীমান্ত দিয়ে ভারতে পাচারের চেষ্টা করা বিপুল পরিমাণ সার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।


রোববার (২৮ জুন) সকালে উপজেলার ছোট হরিণা বিজিবি ঘাটে তল্লাশি অভিযান চালিয়ে ৩ হাজার ৫৫০ কেজি বিভিন্ন ধরনের সার উদ্ধার করা হয়।


বিজিবি সূত্র জানায়, উদ্ধার হওয়া সারের মধ্যে রয়েছে ৩৬ বস্তা ইউরিয়া, ৮ বস্তা টিএসপি এবং ২৭ বস্তা জৈব সার। ১২ বিজিবির হাবিলদার কে এম মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।


সীমান্ত দিয়ে অবৈধভাবে সার পাচারের গোপন তথ্যের ভিত্তিতে সকাল থেকেই নদীপথে নজরদারি জোরদার করে বিজিবি। এ সময় চলাচলকারী প্রতিটি নৌযানে তল্লাশি চালিয়ে এসব সার জব্দ করা হয়।


১২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইমরুল কায়েস মেহেদী বলেন, সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে। নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারির পাশাপাশি প্রয়োজন অনুযায়ী বিশেষ অভিযানও পরিচালনা করা হচ্ছে।


তিনি আরও জানান, চলতি মাসের শুরুতে একই এলাকায় অভিযান চালিয়ে ১০ বস্তা ইউরিয়া সার এবং ২০ বস্তা রসুনও জব্দ করা হয়েছিল।