আছিয়া ধর্ষণ ও হত্যা: পাঁচ দিনে ২৩ জন সাক্ষীর সাক্ষ্য।
দেশব্যাপী আলোচিত মাগুরার তৃতীয় শ্রেণির ছাত্রী আছিয়ার ধর্ষণ ও হত্যা মামলার শুনানি তিন দিনের বিরতির পর আজ রবিবার ৫ম দিনে চারজনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে।
মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক এম জাহিদ হাসান পাঁচ দিনে মামলার ২৩ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করেছেন।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর মনিরুল ইসলাম মুকুল জানিয়েছেন, আগামী ৫ মে এ মামলার ৬ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হবে। তিনি আরও জানান, মামলার কার্যক্রম দ্রুতগতিতে চলছে এবং এ মাসের মাঝামাঝি সময়ের মধ্যে রায় ঘোষণা হতে পারে।