মঙ্গলবার , ১৮ আগস্ট ২০২৬
মঙ্গলবার , ১৮ আগস্ট ২০২৬
হোমবিশ্ব‘ইরানকে আত্মসমর্পণ করাতে চেয়েছিল যুক্তরাষ্ট্র, পারেনি’

‘ইরানকে আত্মসমর্পণ করাতে চেয়েছিল যুক্তরাষ্ট্র, পারেনি’

favicon
ভোরের আলো ডেস্ক:
‘ইরানকে আত্মসমর্পণ করাতে চেয়েছিল যুক্তরাষ্ট্র, পারেনি’

ইরানের ওপর যুদ্ধ চাপিয়ে দিয়ে যুক্তরাষ্ট্র দেশটিকে আত্মসমর্পণে বাধ্য করতে চেয়েছিল বলে দাবি করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তবে তেহরান কখনোই নতি স্বীকার করবে না বলেও স্পষ্ট করেছেন তিনি।


সোমবার (১৭ আগস্ট) ফক্স নিউজকে দেওয়া এক বক্তব্যে এসব দাবি করেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী।


আব্বাস আরাঘচির ভাষ্য, সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতিতে ওয়াশিংটনের মূল লক্ষ্য ছিল ইরানকে কোণঠাসা করে আত্মসমর্পণে বাধ্য করা। তবে তেহরান দৃঢ়ভাবে সেই প্রচেষ্টা প্রতিহত করেছে।


উল্টো যুক্তরাষ্ট্র এখন ইরানের নির্ধারিত শর্ত মেনেই আলোচনার টেবিলে বসতে চাইছে বলে দাবি করেন তিনি।


যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের প্রসঙ্গ তুলে আরাঘচি বলেন, এতে মোট ১৪টি ধারা রয়েছে। এর মধ্যে ১৩টি বিধান ইরানের স্বার্থের অনুকূলে এবং মাত্র একটি যুক্তরাষ্ট্রের পক্ষে রয়েছে বলে দাবি করেন তিনি।


তিনি আরও অভিযোগ করেন, সমঝোতাটি বাস্তবায়নের প্রক্রিয়া বাধাগ্রস্ত করতে ইসরায়েল বিভিন্ন ধরনের অপচেষ্টা ও নাশকতা চালিয়ে যাচ্ছে।


যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি কূটনৈতিক আলোচনাতেও ইরানকে শক্ত অবস্থান নিতে সহায়তা করেছে বলে মন্তব্য করেন আরাঘচি। তার দাবি, সামরিক সক্ষমতার কারণেই আলোচনার টেবিলে তেহরান নিজেদের অবস্থান ধরে রাখতে পেরেছে।


তিনি বলেন, যুদ্ধক্ষেত্রের পাশাপাশি কূটনৈতিক ময়দানেও ইরান সফল হয়েছে এবং প্রতিপক্ষকে তাদের শর্ত মেনে নিতে বাধ্য করেছে।