শনিবার , ২২ আগস্ট ২০২৬
শনিবার , ২২ আগস্ট ২০২৬
হোমজাতীয়নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন-পুনর্বণ্টন

নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন-পুনর্বণ্টন

favicon
সাইফুল আলম মিরাজ
নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন-পুনর্বণ্টন

সরকারে সদ্য শপথ নেওয়া চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর মধ্যে দায়িত্ব বণ্টন ও পুনর্বণ্টন করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।


শুক্রবার (২১ আগস্ট) মধ্যরাতে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। রুলস অব বিজনেস, ১৯৯৬-এর বিধি ৩ অনুযায়ী জারি করা প্রজ্ঞাপনে নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন ও পুনর্বণ্টনের বিষয়টি উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়, আদেশটি অবিলম্বে কার্যকর হবে।


এর আগে শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে নতুন চার পূর্ণমন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী শপথ নেন।


শপথ নেওয়া নতুন মন্ত্রীরা হলেন—আবদুল মঈন খান, রশিদুজ্জামান মিল্লাত, সাচিং প্রু এবং আন্দালিব রহমান পার্থ। আর প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন হুমায়ুন কবির ও মোহাম্মদ শামীম কায়সার লিংকন।