শনিবার , ১৫ আগস্ট ২০২৬
শনিবার , ১৫ আগস্ট ২০২৬
হোমজাতীয়মিটফোর্ডে শাটডাউন ঘোষণা শিক্ষার্থীদের, নিরাপত্তা নিশ্চিতের দাবি

মিটফোর্ডে শাটডাউন ঘোষণা শিক্ষার্থীদের, নিরাপত্তা নিশ্চিতের দাবি

favicon
অনলাইন সংস্করণ
মিটফোর্ডে শাটডাউন ঘোষণা শিক্ষার্থীদের, নিরাপত্তা নিশ্চিতের দাবি

রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড হাসপাতাল) শিক্ষার্থীরা আজ রবিবার দুপুরে শাটডাউনের ঘোষণা দিয়েছেন। কলেজ থেকে বিক্ষোভ মিছিল বের করে তারা এ ঘোষণা দেন।


শিক্ষার্থীরা জানিয়েছেন, হাসপাতাল চত্বরে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা শাটডাউন চালিয়ে যাবেন। এসময় বহিরাগতদের প্রবেশ ঠেকানো, ফুটপাতের দোকান উচ্ছেদ ও আনসার সদস্যদের আরও সক্রিয় করার দাবিও জানান তারা।


অন্যদিকে, হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরাও আজ এক দিনের কর্মবিরতি পালন করছেন।


প্রসঙ্গত, গত ৯ জুলাই মিটফোর্ড হাসপাতালের ৩ নম্বর গেটের সামনে প্রকাশ্যে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে পাথর দিয়ে হত্যা করা হয়। এই ঘটনায় এলাকাজুড়ে এখনো থমথমে অবস্থা বিরাজ করছে। সোহাগ হত্যার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থী ও সাধারণ জনগণ বিক্ষোভ করে।