বৃহস্পতিবার , ০৮ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার , ০৮ অক্টোবর ২০২৬
হোম › জাতীয় › কক্সবাজার সফরে এনসিপি নেতারা, পিটার হাসের সঙ্গে বৈঠকের গুজব অস্বীকার

কক্সবাজার সফরে এনসিপি নেতারা, পিটার হাসের সঙ্গে বৈঠকের গুজব অস্বীকার

favicon
অনলাইন সংস্করণ
কক্সবাজার সফরে এনসিপি নেতারা, পিটার হাসের সঙ্গে বৈঠকের গুজব অস্বীকার

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাদের কক্সবাজার সফর ঘিরে নানা প্রশ্ন ও কৌতূহল তৈরি হয়েছে। এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সারজিস আলম, হাসনাত আবদুল্লাহ, তাসনিম জারা ও খালেদ সাইফুল্লাহ ৫ আগস্ট কক্সবাজারে অবস্থান করেন। ওই দিনটি ছিল জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি।


এ সময় সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়িয়ে পড়ে—তারা কক্সবাজারে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে গোপন বৈঠক করেছেন। তবে এনসিপি নেতারা এই দাবি সরাসরি অস্বীকার করেছেন।


যমুনা টেলিভিশনের সঙ্গে কথা বলার সময় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী জানান, তাদের কক্সবাজার সফর ছিল সম্পূর্ণ ব্যক্তিগত। পিটার হাসের সঙ্গে বৈঠকের বিষয়টি "পুরোপুরি গুজব" এবং তিনি এ বিষয়ে কিছুই জানেন না।


দলের জ্যেষ্ঠ সদস্য সচিব তাসনিম জারাও এই অভিযোগ নাকচ করে দেন।


সূত্র জানায়, এনসিপি নেতারা আজই একটি নিয়মিত ফ্লাইটে ঢাকায় ফিরে আসছেন।