৩৬ জুলাই উদযাপন: ব্যান্ড সঙ্গীত, ড্রোন ড্রামা ও শেখ হাসিনার পলায়নের প্রতীকী আয়োজন
রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে ‘জুলাই গণঅভ্যুত্থান’-এর বর্ষপূর্তি উপলক্ষে অনুষ্ঠিত হচ্ছে বিশেষ আয়োজন ‘৩৬ জুলাই উদযাপন’। মঙ্গলবার (৫ আগস্ট) দুপুর ১২টায় সাইমুম শিল্পীগোষ্ঠীর পরিবেশনার মাধ্যমে এই অনুষ্ঠান শুরু হয়।
উদ্বোধনী পরিবেশনায় ওস্তাদ তোফাজ্জেল হোসেনের লেখা জনপ্রিয় গান ‘এই দেশ আমার বাংলাদেশ, আমার ভালোবাসা’ পরিবেশন করেন সাইমুম শিল্পীরা।
এদিন একইসাথে শেখ হাসিনার পলায়নের এক বছর স্মরণে ‘ফ্যাসিস্টের পলায়নের ক্ষণ’ পালিত হয় ছাত্রজনতার উদ্যোগে। বেলা ২টা ২৫ মিনিটে প্রতীকী গ্যাস বেলুনের ‘হেলিকপ্টার’ উড়িয়ে এই কর্মসূচি উদযাপন করা হয়।
সংস্কৃতি মন্ত্রণালয়ের ঘোষিত সূচি অনুযায়ী, দিনব্যাপী অনুষ্ঠানে অংশ নিচ্ছেন দেশের জনপ্রিয় ব্যান্ড, একক শিল্পী এবং সাংস্কৃতিক সংগঠনগুলো। বিকেল পৌনে ৫টায় আসরের নামাজের বিরতির পর আবার মঞ্চ শুরু হয়।
পরবর্তী আয়োজনে সন্ধ্যা ৭টায় সংগীত পরিবেশন করবেন এলিটা করিম। সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত মঞ্চে উপস্থাপিত হবে **স্পেশাল ড্রোন ড্রামা ‘Do You Miss Me