বৃহস্পতিবার , ০৮ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার , ০৮ অক্টোবর ২০২৬
হোম › জাতীয় › তরুণদের জন্য বাধ্যতামূলক সামরিক শিক্ষার আহ্বান মাহমুদুর রহমানের

তরুণদের জন্য বাধ্যতামূলক সামরিক শিক্ষার আহ্বান মাহমুদুর রহমানের

favicon
অনলাইন সংস্করণ
তরুণদের জন্য বাধ্যতামূলক সামরিক শিক্ষার আহ্বান মাহমুদুর রহমানের

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তরুণদের বাধ্যতামূলক সামরিক শিক্ষার আওতায় আনার দাবি জানিয়েছেন আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমান। এ লক্ষ্যে অন্তর্বর্তী সরকারের প্রতি কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।

মঙ্গলবার (৫ আগস্ট) কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

মাহমুদুর রহমান বলেন, “জুলাইয়ের গণ আন্দোলনের শহীদদের ভুলে গেলে চলবে না। এটি সাধারণ কোনো আন্দোলন ছিল না। এই বিপ্লব হয়েছিল ভারতীয় আধিপত্যবাদ ও আমাদের সার্বভৌমত্ব লুণ্ঠনের বিরুদ্ধে।”

আলোচনা সভায় তিনি আরও বলেন, স্বাধীনতার স্বার্থে তরুণ প্রজন্মকে প্রস্তুত করতে এখনই পরিকল্পিত সামরিক শিক্ষা চালু করা জরুরি।

এর আগে বিকেলে কুষ্টিয়া প্রেসক্লাব, সাংবাদিক ইউনিয়ন এবং জেলার বিভিন্ন সাংবাদিক সংগঠনের সঙ্গে মতবিনিময় করেন তিনি।