বৃহস্পতিবার , ০৮ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার , ০৮ অক্টোবর ২০২৬
হোম › জাতীয় › সারা দেশে বৃষ্টির দাপট, কয়েকটি অঞ্চলে ভারী বর্ষণের আশঙ্কা

সারা দেশে বৃষ্টির দাপট, কয়েকটি অঞ্চলে ভারী বর্ষণের আশঙ্কা

favicon
অনলাইন সংস্করণ
সারা দেশে বৃষ্টির দাপট, কয়েকটি অঞ্চলে ভারী বর্ষণের আশঙ্কা

আজ শুক্রবার সকাল থেকেই রাজধানী ঢাকায় বৃষ্টির দেখা মিলেছে। শুধু ঢাকা নয়, দেশের প্রায় সব অঞ্চলেই আজ বৃষ্টি হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।


বলা হয়েছে, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের অধিকাংশ স্থানে এবং চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, রংপুর ও রাজশাহী বিভাগের অনেক এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এর মধ্যে কিছু এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।


আবহাওয়া অধিদফতর জানিয়েছে, মৌসুমি বায়ু সক্রিয় থাকায় বৃষ্টির প্রবণতা বেড়েছে এবং আজ দিনের বেশির ভাগ সময়েই বৃষ্টি অব্যাহত থাকতে পারে। ঢাকায় দুপুর পর্যন্ত টানা বৃষ্টি হতে পারে, এরপর তা কিছুটা কমে আসবে।


গতকাল সন্ধ্যা ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত দেশের মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে চট্টগ্রামের সীতাকুণ্ডে—৮৯ মিলিমিটার। ঢাকায় এ সময়ে মাত্র ২ মিলিমিটার বৃষ্টি হলেও সকাল ৬টার পর থেকে ঢাকায় বৃষ্টির পরিমাণ বেড়েছে। তবে সকাল ৯টা পর্যন্ত তা জানানো হয়নি।


অন্যদিকে, অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজারে দক্ষিণ বা দক্ষিণ–পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫–৬০ কিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে এবং বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এজন্য এসব অঞ্চলের নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।


ঢাকা ও আশপাশের এলাকায় ৬ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী, আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে এবং হালকা বৃষ্টি হতে পারে। দক্ষিণ বা দক্ষিণ–পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮–১২ কিমি বেগে বাতাস বইতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।