বৃহস্পতিবার , ০৮ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার , ০৮ অক্টোবর ২০২৬
হোম › জাতীয় › গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করল স্বাধীন

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করল স্বাধীন

favicon
অনলাইন সংস্করণ
গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করল স্বাধীন

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে গ্রেফতার অন্যতম আসামি স্বাধীন। শনিবার (৯ আগস্ট) দুপুরে এক সংবাদ সম্মেলনে র‌্যাব-১ গাজীপুরের কোম্পানি কমান্ডার কে. এম. এ. মামুন খান চিশতী এ তথ্য নিশ্চিত করেন।


র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বাধীন হত্যার সঙ্গে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছে। তদন্তে জানা গেছে, ছিনতাইয়ের একটি ঘটনার ভিডিও ধারণ করায় তুহিনকে হত্যা করা হয়।


তুহিন হত্যায় মোট ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার রাতভর মহানগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আজ দুপুরে তাদের আদালতে তোলা হবে। এর আগে পাঁচজনকে জিজ্ঞাসাবাদের জন্য বাসন থানা পুলিশ আটক করেছিল।


মামলার এজাহার অনুযায়ী, চান্দনা চৌরাস্তা এলাকায় শাপলা ম্যানশনের সামনে এক নারীকে মারধর করছিলেন বাদশা মিয়া নামের এক ব্যক্তি। এ সময় কয়েকজন ধারালো অস্ত্র দিয়ে বাদশাকে আঘাত করে। ওই ঘটনার ভিডিও ধারণ করেন সাংবাদিক তুহিন।

ভিডিও মুছে ফেলতে চাপ দেওয়া হলেও তুহিন নিজের পরিচয় দিয়ে তা প্রত্যাখ্যান করেন। পরে পাশের একটি মার্কেটের সামনে তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়। নিহতের বড় ভাই বাদী হয়ে অজ্ঞাত ২০-২৫ জনকে আসামি করে বাসন থানায় মামলা দায়ের করেছেন।