বৃহস্পতিবার , ০৮ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার , ০৮ অক্টোবর ২০২৬
হোম › জাতীয় › পার্বত্য অঞ্চলে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে: সালাহউদ্দিন আহমদ

পার্বত্য অঞ্চলে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে: সালাহউদ্দিন আহমদ

favicon
অনলাইন সংস্করণ
পার্বত্য অঞ্চলে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে: সালাহউদ্দিন আহমদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, পার্বত্য চট্টগ্রাম নিয়ে দীর্ঘদিন ধরে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে, যা রুখে দিতে সবাইকে সতর্ক থাকতে হবে। তিনি বলেন, "অখণ্ড বাংলাদেশ ও ‘সবাই বাংলাদেশি’ এই পরিচয়কে সামনে রেখে আমাদের এগিয়ে যেতে হবে।"


রাজধানীতে আয়োজিত এক আলোচনা সভায় তিনি আরও বলেন, "দেশকে একটি শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হলে সকল নৃ-গোষ্ঠী, উপজাতি, আধা উপজাতিসহ সবাইকে বাংলাদেশি হতে হবে। শুধু ভাষা, সংস্কৃতি বা ধর্ম নয়—সব ধর্ম, ভাষাভাষী, ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও নৃ-গোষ্ঠীর সম্মিলিত অংশগ্রহণেই জাতি গঠিত হয়।"


পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, "সমাজের মূল স্রোতে তাদের সম্পৃক্ত করতে কোটা ব্যবস্থা চালু আছে, যাতে তারা প্রতিযোগিতায় পিছিয়ে না পড়ে। এটি বিশ্বের প্রায় সব দেশেই আছে। আগামী ৫০ বা ১০০ বছর পর এই ব্যবস্থার প্রয়োজন নাও থাকতে পারে।"


তিনি আরও বলেন, "বিগত সময়ে রাজনৈতিক উদ্দেশ্যে জাতিকে বিভক্ত করার প্রবণতা দেখা গেছে। স্বাধীনতার পঞ্চাশ বছর পরেও পক্ষ-বিপক্ষের বিভাজন তৈরি করে সমাজে বিভ্রান্তি ছড়ানো হয়েছে। অথচ যারা মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিল বলে বিবেচিত, তারাও বিজয়ের পর সেই বাস্তবতাকে অস্বীকার করেনি।"


সালাহউদ্দিন আহমদ সবাইকে ফ্যাসিবাদবিরোধী ঐক্য রক্ষার আহ্বান জানিয়ে বলেন, "এই ঐক্য যেন বিনষ্ট না হয়, সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে।