বৃহস্পতিবার , ০৮ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার , ০৮ অক্টোবর ২০২৬
হোম › জাতীয় › ভোটার তালিকার খসড়া প্রকাশ আজ, তথ্য সংশোধনের সময় ১২ দিন

ভোটার তালিকার খসড়া প্রকাশ আজ, তথ্য সংশোধনের সময় ১২ দিন

favicon
অনলাইন সংস্করণ
ভোটার তালিকার খসড়া প্রকাশ আজ, তথ্য সংশোধনের সময় ১২ দিন

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) আজ রোববার, ১০ আগস্ট, হালনাগাদ ভোটার তালিকার খসড়া প্রকাশ করবে। তালিকায় কারো তথ্য ভুল থাকলে আগামী ১২ দিনের মধ্যে সংশোধনের আবেদন করা যাবে। সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন কর্মকর্তারা খসড়া তালিকা নির্ধারিত স্থানে টানিয়ে দেবেন।

এবারের হালনাগাদ প্রক্রিয়ায় প্রায় ৪৪ লাখ নতুন ভোটার যুক্ত হয়েছেন, যাদের তথ্য থাকবে এই খসড়া সম্পূরক তালিকায়। ইসি জানিয়েছে, সংশোধনের জন্য জমা পড়া আবেদনগুলো ২৪ আগস্টের মধ্যে নিষ্পত্তি করা হবে। এরপর বাকি আনুষ্ঠানিকতা শেষ করে ৩১ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

এছাড়া, আগামী ৩১ অক্টোবর পর্যন্ত যেসব নাগরিক ১৮ বছর বয়স পূর্ণ করবেন, তারাও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকায় যুক্ত হবেন।

বর্তমানে দেশে মোট ভোটারের সংখ্যা ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন।