শুক্রবার , ২১ আগস্ট ২০২৬
শুক্রবার , ২১ আগস্ট ২০২৬
হোমজাতীয়সাপ্তাহিক ২ দিনের ছুটি ও নবম ওয়েজ বোর্ড বাস্তবায়নের দাবি ডিআরইউ’র

সাপ্তাহিক ২ দিনের ছুটি ও নবম ওয়েজ বোর্ড বাস্তবায়নের দাবি ডিআরইউ’র

favicon
অনলাইন সংস্করণ
সাপ্তাহিক ২ দিনের ছুটি ও নবম ওয়েজ বোর্ড বাস্তবায়নের দাবি ডিআরইউ’র

ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন, দশম ওয়েজ বোর্ড গঠন এবং সাংবাদিকদের জন্য সাপ্তাহিক দুই দিনের ছুটি নিশ্চিত করার দাবি জানিয়েছে। রবিবার (২৪ আগস্ট) সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল স্বাক্ষরিত এক বিবৃতিতে এই দাবি জানানো হয়।


বিবৃতিতে বলা হয়েছে, অনেক গণমাধ্যম কর্মীদের পর্যাপ্ত বেতন দিচ্ছে না এবং সাংবাদিকদের জন্য কোনো নির্দিষ্ট বেতন কাঠামো নেই। দীর্ঘদিন ধরে ওয়েজ বোর্ড বাস্তবায়নের কথা বলা হলেও তা কার্যত বাস্তবায়িত হচ্ছে না। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে জীবনযাত্রার ব্যয়ও ক্রমেই বেড়ে চলেছে।


ডিআরইউ’র বক্তব্যে বলা হয়েছে, একজন সাংবাদিক সকাল ৮টায় বাসা থেকে বের হয়ে রাত ১১টায় বাসায় ফেরেন। অফিসে প্রায় ১৫ ঘণ্টা কাজ করার পরও অনেক প্রতিষ্ঠান “সারাদিনের ডিউটি নেই” বলে দাবি করে। এর ফলে সাংবাদিকদের ওপর শারীরিক ও মানসিক চাপ বৃদ্ধি পাচ্ছে।


সংগঠনটি সরকারের প্রতি আহ্বান জানিয়েছে—


নবম ওয়েজ বোর্ড দ্রুত বাস্তবায়ন করতে হবে।


দশম ওয়েজ বোর্ড গঠন ও বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নিতে হবে।


সংবাদপত্র, অনলাইন, টেলিভিশন, রেডিও এবং মাল্টিমিডিয়ার জন্য অভিন্ন ওয়েজ বোর্ড প্রণয়ন করতে হবে।


সাংবাদিকদের জন্য সাপ্তাহিক ২ দিনের ছুটি নির্ধারণ করতে হবে।


চাকরিচ্যুতির ক্ষেত্রে ওয়েজ বোর্ড অনুযায়ী নির্দিষ্ট নিয়ম অনুসরণ করা হবে।


ডিআরইউ-এর বিবৃতিতে বলা হয়েছে, সরকারী ও বেসরকারি প্রতিষ্ঠানগুলো যেখানে নিয়মিত সপ্তাহিক দুই দিনের ছুটি পায়, সেখানে সাংবাদিকদের জন্য এ অধিকার নিশ্চিত করা জরুরি।