বৃহস্পতিবার , ০৮ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার , ০৮ অক্টোবর ২০২৬
হোম › জাতীয় › দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ, ভর্তুকি দামে আটা বিক্রি করবে সরকার

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ, ভর্তুকি দামে আটা বিক্রি করবে সরকার

favicon
অনলাইন সংস্করণ
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ, ভর্তুকি দামে আটা বিক্রি করবে সরকার

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ ও স্বল্প আয়ের মানুষের স্বস্তি নিশ্চিত করতে নতুন পদক্ষেপ নিয়েছে সরকার। মঙ্গলবার (২৬ আগস্ট) খাদ্য মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।


বিজ্ঞপ্তিতে জানানো হয়, বর্তমানে সারা দেশে (সিটি করপোরেশন, শ্রমঘন জেলা ও উপজেলা, জেলা সদর পৌরসভা) চলমান খোলা বাজারে খাদ্যশস্য বিক্রয় (ওএমএস) কার্যক্রমের আওতায় ভর্তুকি মূল্যে চাল ও আটা বিক্রি হচ্ছে।


এর পাশাপাশি আগামী ১ সেপ্টেম্বর থেকে উপজেলা পর্যায়ে প্রতিদিন ১ মেট্রিক টন আটা ভর্তুকি মূল্যে বিক্রি করা হবে। জনগণ নির্ধারিত বিক্রয়কেন্দ্র থেকে প্রতি কেজি আটা ২৪ টাকায় কিনতে পারবে।