বৃহস্পতিবার , ০৮ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার , ০৮ অক্টোবর ২০২৬
হোম › জাতীয় › বাংলাদেশ জেলের নতুন নাম ‘কারেকশন সার্ভিসেস বাংলাদেশ’

বাংলাদেশ জেলের নতুন নাম ‘কারেকশন সার্ভিসেস বাংলাদেশ’

favicon
অনলাইন সংস্করণ
বাংলাদেশ জেলের নতুন নাম ‘কারেকশন সার্ভিসেস বাংলাদেশ’

বাংলাদেশ জেলের নাম পরিবর্তন করে ‘কারেকশন সার্ভিসেস বাংলাদেশ’ করার উদ্যোগ নিয়েছে কারা অধিদপ্তর। আজ মঙ্গলবার (ঢাকা, বকশীবাজার) কারা সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন।


তিনি বলেন, “কারাগার কেন্দ্রিক সংশোধন ও পুনর্বাসন প্রক্রিয়াকে অধিক গুরুত্ব দিতে বাংলাদেশ জেলের নাম পরিবর্তন করে ‘কারেকশন সার্ভিসেস বাংলাদেশ’ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ লক্ষ্যে ‘কারেকশন সার্ভিস অ্যাক্ট-২০২৫’ এর খসড়া চূড়ান্ত অনুমোদনের জন্য ইতোমধ্যে উপস্থাপন করা হয়েছে।”


মহাপরিদর্শক জানান, দেশের কারাগারগুলোতে ধারণক্ষমতার তুলনায় বেশি বন্দি থাকায় নতুন দুটি কেন্দ্রীয় কারাগার ও চারটি জেলা কারাগার চালু করা হয়েছে। এছাড়া অধিকতর সমন্বয়ের জন্য ঢাকা বিভাগকে ভেঙে দুটি ভাগে বিভক্ত করা হয়েছে।


তিনি আরো বলেন, জনবল সংকট কাটিয়ে কারাগার ব্যবস্থার দক্ষতা বাড়াতে সরকার নতুন জনবলের অনুমোদন দিয়েছে। পাশাপাশি দেড় হাজার নতুন পদ সৃষ্টির প্রস্তাব পাঠানো হয়েছে। বন্দিদের স্বাস্থ্যসেবা উন্নত করার অংশ হিসেবে নারায়ণগঞ্জে একটি কেন্দ্রীয় কারা হাসপাতাল নির্মাণের উদ্যোগও গ্রহণ করা হয়েছে।