বৃহস্পতিবার , ০৮ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার , ০৮ অক্টোবর ২০২৬
হোম › জাতীয় › ভয়ংকর তৌহিদ আফ্রিদির অপকর্ম ফাঁস করলেন বন্ধু তানভীর রাহী

ভয়ংকর তৌহিদ আফ্রিদির অপকর্ম ফাঁস করলেন বন্ধু তানভীর রাহী

favicon
অনলাইন সংস্করণ
ভয়ংকর তৌহিদ আফ্রিদির অপকর্ম ফাঁস করলেন বন্ধু তানভীর রাহী

কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেপ্তারের পর তার অপকর্মের নানা কাহিনি প্রকাশ করছেন তার বন্ধু ও সহকর্মী কনটেন্ট ক্রিয়েটর তানভীর রাহী। এক সময় আফ্রিদির ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পরিচিত রাহী এখন প্রকাশ্যে জানাচ্ছেন, ইউটিউব ইন্ডাস্ট্রিতে আফ্রিদিকে সবাই বাঘের মতো ভয় পেতেন।


রাহীর দাবি, ‘ক্যামেরার সামনে আফ্রিদি একরকম হলেও ব্যক্তিজীবনে সে সম্পূর্ণ ভিন্ন মানুষ। সে ভয়ংকর একজন লোক।’


ব্ল্যাকমেইল ও নির্যাতনের অভিযোগ


রাহী বলেন, দেশের অনেক কনটেন্ট ক্রিয়েটর আফ্রিদির ব্ল্যাকমেইলের শিকার হয়েছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিজেও আফ্রিদির রাগের শিকার হন। তার ভাষায়, ‘রাগ উঠলে সে বেল্ট খুলে আমাদের কুকুরের মতো পেটাতো। যেন আমরা মানুষ নই, পোষা জন্তু!’


ক্ষমতা দেখাতে রাজনৈতিক যোগাযোগ


বিভিন্ন সময়ে আফ্রিদি রাজনৈতিক ব্যক্তি বা আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের ফোন করিয়ে ভয় দেখাতেন বলেও অভিযোগ করেন রাহী। তিনি জানান, আন্দোলনের কিছুদিন পর আফ্রিদি তাকে ভিডিও কলে ভিপি নূরের সঙ্গে পরিচয় করিয়ে দেন এবং নিজের প্রভাব দেখিয়ে সাবধান থাকতে বলেন।


‘মনুষ্যত্বহীন মানুষ’


রাহীর মতে, আফ্রিদির মনে শুধু প্রতিশোধের চিন্তা ঘুরপাক খেত। কারে আঘাত করবে, কারে শাস্তি দেবে—এমন চিন্তাই তাকে তাড়িত করত। তিনি বলেন, ‘আল্লাহ কখনো এমন মানুষকে ছাড় দেন না।’


গ্রেপ্তার ও রিমান্ড


গত রবিবার (২৪ আগস্ট) রাতে বরিশাল মহানগরের বাংলাবাজার এলাকায় সিআইডির বিশেষ অভিযানে তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় দায়ের করা যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। পরদিন সোমবার আদালত তাকে পাঁচ দিনের রিমান্ডে পাঠান।