বৃহস্পতিবার , ০৮ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার , ০৮ অক্টোবর ২০২৬
হোম › জাতীয় › ডিআরইউতে উত্তেজনা: সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীসহ কয়েকজন আটক

ডিআরইউতে উত্তেজনা: সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীসহ কয়েকজন আটক

favicon
অনলাইন সংস্করণ
ডিআরইউতে উত্তেজনা: সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীসহ কয়েকজন আটক

মঞ্চ ৭১’-এর আয়োজিত একটি অনুষ্ঠান ঘিরে উত্তেজনার মধ্যে সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীসহ কয়েকজনকে আটক করেছে পুলিশ। আটককৃতদের মধ্যে আওয়ামী লীগ নেতারাও রয়েছেন বলে জানা গেছে।


আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) থেকে তাদের আটক করা হয়। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) হাফিজ আল আসাদ। বর্তমানে আটককৃতদের শাহবাগ থানায় নেওয়া হয়েছে।


সূত্রে জানা যায়, আব্দুল লতিফ সিদ্দিকীসহ কয়েকজন ‘মঞ্চ ৭১’-এর ব্যানারে ডিআরইউতে উপস্থিত হন। খবর পেয়ে স্থানীয় লোকজন তাদের অবরুদ্ধ করে রাখে। পরে পুলিশ এসে তাদের আটক করে নিয়ে যায়।


এর আগে সকালে ডিআরইউর শফিকুল কবির মিলনায়তনে ‘আমাদের মহান স্বাধীনতাযুদ্ধ এবং বাংলাদেশের সংবিধান’ শীর্ষক গোলটেবিল বৈঠকের আয়োজন করে ‘মঞ্চ ৭১’। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল গণফোরামের সাবেক সভাপতি ড. কামাল হোসেনের।