বৃহস্পতিবার , ০৮ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার , ০৮ অক্টোবর ২০২৬
হোম › জাতীয় › বাংলাদেশে উগ্রপন্থী রাজনীতির ষড়যন্ত্র চলছে: মির্জা ফখরুল

বাংলাদেশে উগ্রপন্থী রাজনীতির ষড়যন্ত্র চলছে: মির্জা ফখরুল

favicon
অনলাইন সংস্করণ
বাংলাদেশে উগ্রপন্থী রাজনীতির ষড়যন্ত্র চলছে: মির্জা ফখরুল

বাংলাদেশে উদারপন্থী রাজনীতিকে সরিয়ে উগ্রপন্থী রাজনীতি প্রতিষ্ঠার ষড়যন্ত্র চলছে, যা দেশের জন্য চরম ক্ষতিকর হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (২৯ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে এক প্রকাশনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, নির্ধারিত সময়ে নির্বাচন না হলে দেশে ফ্যাসিবাদের উত্থান ঘটতে পারে। এ নিয়ে দেশি-বিদেশি নানা তৎপরতাও চলছে।

তিনি আরও বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি দেখে অনেকের মনে শঙ্কা তৈরি হয়েছে— নির্বাচন আদৌ হবে কি না। এ সময় তিনি অভিযোগ করেন, সংস্কার নিয়ে কয়েকটি রাজনৈতিক দল বিএনপির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে।

বিএনপি মহাসচিব বলেন, গত ১৫ বছর ধরে খালেদা জিয়া থেকে শুরু করে দলের সর্বস্তরের নেতাকর্মীরা নির্যাতনের শিকার হয়েছেন। এই ত্যাগকে ধারণ করতে হবে। তিনি যোগ করেন, “আমরা চাই না বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র হিসেবে দেখা হোক। গণতন্ত্রকে এমন জায়গায় নিতে চাই, যেখানে মুষ্টিমেয় গোষ্ঠী নয়, সমগ্র জনগণের কল্যাণ নিশ্চিত হবে।

তিনি নেতাকর্মীদের সতর্ক করে বলেন, সব ষড়যন্ত্র ও চক্রান্ত মোকাবিলা করতে হবে এবং কেবল ভালো কাজের মাধ্যমেই ক্ষমতায় আসতে হবে।