বৃহস্পতিবার , ০৮ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার , ০৮ অক্টোবর ২০২৬
হোম › জাতীয় › ইসলামাবাদে নিজস্ব ভবনে বাংলাদেশ হাইকমিশনের কার্যক্রম শুরু

ইসলামাবাদে নিজস্ব ভবনে বাংলাদেশ হাইকমিশনের কার্যক্রম শুরু

favicon
অনলাইন সংস্করণ

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে নিজস্ব চ্যান্সারি ভবনে স্থানান্তরিত হয়েছে বাংলাদেশ হাইকমিশন। ভাড়াবাড়ি ছেড়ে এবার থেকে ডিপ্লোম্যাটিক এনক্লেভে নতুন ভবনেই কার্যক্রম পরিচালনা করবে মিশনটি।


বুধবার (১ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ইসলামাবাদস্থ বাংলাদেশ হাইকমিশন।


হাইকমিশনের নতুন ঠিকানা:

বাংলাদেশ হাইকমিশন, ব্লক-১৫, রোড নং-৩৩, ডিপ্লোম্যাটিক এনক্লেভ, ইসলামাবাদ-৪৪০০০।


যোগাযোগ: ফোন- ০৫১-২২৭৯২৬৭, ফ্যাক্স- ০৫১-২২৭৯২৬৬, ই-মেইল- mission.islamabad@mofa.gov.bd


এর আগে হাইকমিশনের চ্যান্সারি ভবন ছিল ইসলামাবাদের এফ ব্লকে। এখন থেকে কনস্যুলারসহ সব ধরনের সেবা নতুন ঠিকানা থেকেই প্রদান করা হবে বলে জানানো হয়েছে।