বৃহস্পতিবার , ০৮ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার , ০৮ অক্টোবর ২০২৬
হোম › জাতীয় › ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামে যোগ দিতে রোম যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামে যোগ দিতে রোম যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

favicon
অনলাইন সংস্করণ
ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামে যোগ দিতে রোম যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আগামী রবিবার (১২ অক্টোবর) ইতালির রাজধানী রোমে যাচ্ছেন জাতিসংঘের ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম (ডব্লিউএফপি)-এর অনুষ্ঠানে যোগ দিতে।


বুধবার (৮ অক্টোবর) বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।


তিনি জানান, প্রধান উপদেষ্টা রোম সফরে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামে অংশ নেওয়ার পাশাপাশি উচ্চপর্যায়ের বেশ কয়েকজন কর্মকর্তার সঙ্গে বৈঠক করবেন।


এ সময় স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের প্রস্তুতি বিষয়ে অনুষ্ঠিত পর্যালোচনা সভার প্রসঙ্গেও কথা বলেন প্রেস সচিব। তিনি বলেন, ‘সভায় ভিসা জটিলতা সমাধান ও সহজীকরণের বিষয়ে জোর দেওয়া হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে কাজ করছে এবং দ্রুত সমাধানের আশা করা হচ্ছে।’


শিক্ষা প্রসঙ্গে শফিকুল আলম বলেন, ‘দেশে বিবিএ গ্র্যাজুয়েটের সংখ্যা দ্রুত বাড়ছে, যা বাজারে অতিরিক্ত হয়ে পড়ছে। তাই ভবিষ্যতের চাহিদা বিবেচনায় সায়েন্সভিত্তিক গ্রাজুয়েশন বাড়ানো জরুরি।’

তিনি আরও জানান, দেশের ৯টি রেজিম কোম্পানি দ্রুতই অবসায়ন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।