চানখারপুলে ৬ জন হত্যা মামলায় আজ সাক্ষ্য দেবেন উপদেষ্টা আসিফ মাহমুদ
চানখারপুলে ছয়জনকে হত্যা মামলার ১০ম দিনের সাক্ষ্যগ্রহণে আজ (বৃহস্পতিবার, ৯ অক্টোবর) সাক্ষ্য দেবেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এ সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ।
এর আগে, আসিফ মাহমুদ মামলার তদন্ত কর্মকর্তার কাছে জবানবন্দি দেন। সেখানে তিনি উল্লেখ করেন, জুলাই অভ্যুত্থানের সময় তৎকালীন প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখানোর কথা বলে ডিবি জোরপূর্বক সমন্বয়কদের কাছ থেকে ভিডিও বার্তা নেয়, যা পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়।
জবানবন্দিতে আরও বলা হয়, ১৯ জুলাই ইন্টারনেট বন্ধ থাকা অবস্থায় ফোন ট্র্যাক করে ডিজিএফআই সদস্যরা তাকে তুলে নেয়। চোখ বাঁধা অবস্থায় ৫ দিন গুম থাকলেও তিনি জানতেন না কোথায় রাখা হয়েছে। তবে ৫ আগস্টের পর প্রধান উপদেষ্টার সঙ্গে আয়নাঘর পরিদর্শনের সময় তিনি গুম অবস্থায় থাকা কক্ষটি শনাক্ত করতে সক্ষম হন।
অন্যদিকে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আজ আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোর মামলার সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে।