বৃহস্পতিবার , ০৮ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার , ০৮ অক্টোবর ২০২৬
হোম › জাতীয় › গুম ও নির্যাতনের অভিযোগে শেখ হাসিনাসহ ২৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন

গুম ও নির্যাতনের অভিযোগে শেখ হাসিনাসহ ২৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন

favicon
অনলাইন সংস্করণ
গুম ও নির্যাতনের অভিযোগে শেখ হাসিনাসহ ২৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন

দীর্ঘ প্রতীক্ষার পর বাংলাদেশে গুম, গোপন আটক ও নির্যাতনের অভিযোগে ২৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। অভিযুক্তদের মধ্যে রয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও কয়েকজন সেনা কর্মকর্তা।


এ ঘটনায় সন্তোষ প্রকাশ করেছে হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। সংস্থাটির এশিয়া অঞ্চলের উপপরিচালক মীনাক্ষী গাঙ্গুলি এক প্রতিবেদনে বলেন, “ন্যায়বিচারের পথে এক ধাপ এগোল বাংলাদেশ।”


প্রতিবেদনে বলা হয়, ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত শেখ হাসিনার শাসনামলে বিচারবহির্ভূত হত্যা ও গুম বেড়েছে। ২০২৪ সালের আগস্টে আন্দোলনে সহস্রাধিক মানুষ নিহত হওয়ার পর হাসিনা সরকার পতন ঘটে এবং অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়।


অন্তর্বর্তী সরকার গুমের ঘটনার তদন্তে কমিশন গঠন করে, যেখানে ১,৮৫০টিরও বেশি অভিযোগ জমা পড়ে। তদন্তে ৩০০-রও বেশি মানুষ আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে নিহত হয়েছেন বলে জানা যায়।

এই প্রেক্ষিতে ট্রাইব্যুনাল আনুষ্ঠানিকভাবে ২৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ও গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।


মীনাক্ষী গাঙ্গুলি বলেন, “এটি গুম হওয়া পরিবারের দীর্ঘ প্রতীক্ষার প্রতিফলন। তবে সুষ্ঠু বিচারের মানদণ্ড ও মৃত্যুদণ্ডের ব্যবহার নিয়ে এখনও উদ্বেগ রয়েছে।