বৃহস্পতিবার , ০৮ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার , ০৮ অক্টোবর ২০২৬
হোম › জাতীয় › ইসরায়েলি কারাগার থেকে মুক্ত হয়ে দেশে ফিরলেন শহিদুল আলম, গাজার মুক্তির আহ্বান

ইসরায়েলি কারাগার থেকে মুক্ত হয়ে দেশে ফিরলেন শহিদুল আলম, গাজার মুক্তির আহ্বান

favicon
অনলাইন সংস্করণ
ইসরায়েলি কারাগার থেকে মুক্ত হয়ে দেশে ফিরলেন শহিদুল আলম, গাজার মুক্তির আহ্বান

ইসরায়েলে আটক থাকার পর দেশে ফিরেছেন মানবাধিকারকর্মী ও আলোকচিত্রী শহিদুল আলম। শনিবার (১১ অক্টোবর) ভোর ৪টা ৫৫ মিনিটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। দেশে ফিরে তিনি সরকার ও দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ফিলিস্তিনের মুক্তির জন্য বিশ্ববাসীকে ঐক্যবদ্ধভাবে লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানান।


বিমানবন্দরে পৌঁছে শহিদুল আলম বলেন, “গাজা এখনো মুক্ত নয়। সেখানে এখনো আক্রমণ চলছে। আমাদের কাজ শেষ হয়নি। গাজাবাসীদের ওপর যে নির্যাতন হচ্ছে, তার তুলনায় আমাদের ভোগান্তি কিছুই নয়।”


এর আগে, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস শহিদুল আলমের মুক্তি ও নিরাপদ প্রত্যাবর্তনে সহযোগিতার জন্য তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


শহিদুল আলম আটক হওয়ার পরপরই প্রধান উপদেষ্টার দফতর থেকে জর্ডান, মিশর ও তুরস্কে অবস্থিত বাংলাদেশ দূতাবাসগুলোকে সংশ্লিষ্ট পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে দ্রুত কূটনৈতিক পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়।


উল্লেখ্য, তেল আবিব থেকে তুরস্কে পৌঁছানোর পর দেশে ফেরেন শহিদুল আলম। গত বুধবার ভোরে ‘কনশানস’ জাহাজে থাকা ড. শহিদুল আলমসহ সব সাংবাদিক, স্বাস্থ্যকর্মী ও ক্রু সদস্যকে অপহরণ করে ইসরায়েলি দখলদার বাহিনী।