বৃহস্পতিবার , ০৮ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার , ০৮ অক্টোবর ২০২৬
হোম › জাতীয় › শাপলা প্রতীক বরাদ্দ সম্ভব নয়, এনসিপিকে চূড়ান্ত সময় দিল ইসি

শাপলা প্রতীক বরাদ্দ সম্ভব নয়, এনসিপিকে চূড়ান্ত সময় দিল ইসি

favicon
অনলাইন সংস্করণ
শাপলা প্রতীক বরাদ্দ সম্ভব নয়, এনসিপিকে চূড়ান্ত সময় দিল ইসি

নির্বাচন কমিশনের (ইসি) বিধিমালায় শাপলা প্রতীক না থাকায় জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) তা বরাদ্দ দেওয়ার সুযোগ নেই বলে আবারও স্পষ্ট করেছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।


তিনি জানান, শাপলা ছাড়া অন্য প্রতীক গ্রহণে রাজি না হলে ইসি নিজস্ব বিবেচনায় দলটিকে একটি প্রতীক বরাদ্দ করবে। এ বিষয়ে ১৯ অক্টোবরের মধ্যে সিদ্ধান্ত না নিলে ইসি নিজেই সিদ্ধান্ত গ্রহণ করবে।


মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে নির্বাচন ভবনে সমসাময়িক বিষয়ে ব্রিফিংয়ে এসব তথ্য জানান ইসি সচিব।


এর আগে শাপলা প্রতীক পেতে অনড় অবস্থান নেয় এনসিপি। দলটি এ বিষয়ে একাধিকবার ইসির সঙ্গে বৈঠক ও চিঠি বিনিময় করেছে। এনসিপি নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, প্রয়োজনে শাপলা প্রতীক আদায়ে তারা রাজপথে নামবেন এবং নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবেন।


অন্যদিকে, ইসি বারবার জানিয়েছে, শাপলা প্রতীক তাদের বরাদ্দযোগ্য প্রতীকের তালিকায় নেই, তাই এটি এনসিপিকে দেওয়ার কোনো সুযোগ নেই। ফলে, এনসিপির দাবির বিষয়ে ইসির পক্ষ থেকে এটি এক ধরনের চূড়ান্ত বার্তা হিসেবে দেখা হচ্ছে।


এছাড়া, জুলাই সনদ বাস্তবায়নে গণভোট হবে কি না, সেই প্রস্তাব এখনও ইসিতে উপস্থাপনই হয়নি, বলে জানান আখতার আহমেদ।